চুমকিকে চ্যালেঞ্জ জানিয়ে ভোটের মাঠে আখতারুজ্জামান

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button

দ্বাদশ জাতীয় নির্বাচনে গাজীপুর-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও মহিলা লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি। তাকে চ্যালেঞ্জ জানিয়ে ভোট করার ঘোষণা দিয়েছেন সাবেক ডাকসুর ভিপি ও সংসদ সদস্য আখতারুজ্জামান।

সোমবার রাতে  বিষয়টি নিশ্চিত করেন আখতারুজ্জামান নিজেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বমানের নির্বাচন উপহার দিতে মনোনয়ন বঞ্চিতদের সুযোগ করে দিয়েছেন। তিনি প্রার্থীদের সুযোগ করে দিয়েছেন জনপ্রিয়তা যাচাইয়ের জন্য। সেই সুযোগ কাজে লাগিয়ে এবং এলাকার ভোটারদের আগ্রহকে প্রাধান্য দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছি। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা এবং সাবেক পূবাইল ইউনিয়ন নিয়ে গাজীপুর-৫ নির্বাচনি এলাকায়। এই আসনে ২০০১ সালে সংসদ সদস্য ছিলেন বিএনপির ফজলুল হক মিলন। এরপর থেকে আসনটি আওয়ামী লীগের দখলে। এর আগে ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে এই আসনে এমপি হন সাবেক ডাকসু ভিপি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.