বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে মহানগর ও জেলা বিএনপি।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে খুলনা নগরীর সামছুর রহমান রোড, শান্তিধাম মোড় ও রয়েল হোটেল মোড় এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল থেকে ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে শ্লোগান দেয়া হয়।

