আত্মহত্যার হুমকি, গ্রেপ্তার করা হয়নি আদম তমিজি হককে

বিশিষ্ট শিল্পগোষ্ঠী হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজি হকের গুলশানের বাসায় অভিযান চালিয়েছে র‍্যাব। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে গুলশান-২ এর ১১১ নম্বর রোডের তার ৮ নাম্বার বাড়ি ঘিরে রেখে অভিযান চালায় র‌্যাব।
তবে র‍্যাব সদস্যরা গ্রেপ্তার করতে গেলে আত্মহত্যার হুমকি দেন আদম তমিজী। পরে র‍্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করেনি। এসব তথ্য জানান র‍্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ।
তিনি বলেন, আদম তমিজী হকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। আইন মেনে তাকে গ্রেপ্তার করতে গেলে আত্মহত্যার হুমকি দেন। এমনকি নিজের স্ত্রীকে হত্যার হুমকিও দেন তিনি। সব মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজি হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন এমন খবরে তার বাসায় অভিযান চালানো হয়।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ফেসবুক লাইভে বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে আলোচনায় আসেন আদম তমিজী হক। এ সময় তিনি আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে নানা আক্রমণাত্মক বক্তব্য দেন। এরপর হারান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য পদ।

ঘোষণা দেন সব ব্যবসা-বাণিজ্য গুঁটিয়ে বিদেশে চলে যাওয়ার। পরে সেই প্রক্রিয়ার পথেই হাঁটছিলেন তিনি। ওই ঘটনার পর তিনি খুব কম সময় দেশে ছিলেন।

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.