অবরোধের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল

সারাদেশে টানা অবরোধের শেষ দিন আজ বৃহস্পতিবার বিভিন্ন স্থানে মিছিল করেছে বিএনপি, জামায়াতে ইসলাম এবং সমমনা রাজনৈতিক দল ও জোট।

অবরোধের সমর্থনে আজ সকাল ৭টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতারা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট, ৪ নম্বর গেট (ব্যাংকের গেট) ও পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

এছাড়া বাড্ডা এলাকায় মিছিল করে ছাত্রদল। এতে অংশ নেন ছাত্রদলের সহসাধারণ সম্পাদক বাসিরুল ইসলাম খান রানা, বনানী থানা ছাত্রদলের সহসভাপতি লুৎফর রহমান বাবর প্রমুখ।

রাজধানীর খিলগাঁও থানা এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল। এতে অংশ নেন যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ফিজিওথেরাপিস্ট মহসিন হোসেন, বেসরকারি মেডিকেল ছাত্রদলের ডা. মমি, ডা. মুশফিক, ডা. প্রিন্স, কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহজালাল সর্দার, আইএইচটি সাবেক সদস্য সচিব রাফসান, ঢাকা মহানগর ছাত্রদল নেতা রাসেল হোসাইন, খন্দকার আমান, মিরাজ হোসেন, সুমন ইকবাল, আশরাফুল আসাদ, সিয়াম, টাঙ্গাইল জেলা ছাত্রদল নেতা আতিক, বরগুনা জেলা ছাত্রদল সম্পাদক হৃদয় প্রমুখ।

অবরোধের সমর্থনে ধোলাইপাড় থেকে দয়াগঞ্জ পর্যন্ত মিছিল করেছে কদমতলী ও শ্যামপুর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া অবরোধ সমর্থনে মিছিল করেছে ধানমন্ডি থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বাংলামটর থেকে মগবাজার ফ্লাইওভার পর্যন্ত মিছিল করেছে তেজগাঁও কলেজ ছাত্রদল।

সকালে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ সমর্থনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী সাইদুল আলম বাবুলের নেতৃত্বে মিছিল হয়েছে। এতে অংশ নেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জনিসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

অবরোধের সমর্থনে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে খিলক্ষেত এরায়পোর্ট মেইনরোডে মিছিল হয়েছে। এ সময় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও পিকেটিং করা হয়। কাঁটাবন থেকে নীলক্ষেত এলাকায় ছাত্রদল মিছিল করেছে।

ধানমন্ডি স্টার হোটেল এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করেছে ছাত্রদল। এতে অংশ নেন ছাত্রদলের সহসভাপতি সৈয়দ সাইফুজ্জামান সাইফুল, আক্তারুজ্জামান আক্তার, নাছির উদ্দীন নাছির, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ রহমান, মনজুরুল ইসলাম রিয়াদ, সহসাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি, সাংস্কৃতিক সম্পাদক ফারুক আহম্মেদ, সহসাংগঠনিক মো. শাখাওয়াত আলী সুজার, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নাসরিন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোহাম্মদ সাঈদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও

নিউমার্কেট-ধানমন্ডি থানা যুবদলের নেতাকর্মীরা ল্যাবএইড গ্রিন রোডে অবরোধের সমর্থনে মিছিল করেছে।

অবরোধের সমর্থনে রাজধানীর শান্তিনগরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ.এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে মিছিলটি শান্তিনগর মোড় থেকে শুরু হয়ে রাজারবাগ পুলিশ লাইনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, দক্ষিণের সিনিয়র সহসভাপতি এস এম সায়েম, সহসভাপতি আব্দুল্লাহ রাসেল, মনির হোসেন মৃধা,যুগ্ম সম্পাদক দেলোয়ার রিন্টু, মহীউদ্দিন মহী, হাসান আলী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক দপ্তর সম্পাদক পলাশ প্রমুখ।সুত্র, আমাদের সময় ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.