এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার লিভারে ‘টিপস’ সফলভাবে সম্পন্ন হওয়ার পর তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। তিনি এখন মোটামুটি ভালো আছেন। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় লিভার সিরোসিসে আক্রান্ত বেগম জিয়ার যকৃতে ‘ট্র্যান্সজাগুলার ইন্ট্রাহেপেটিক পোরটোসিসটেমিক শান্ট (টিপস)’ প্রক্রিয়ার মাধ্যমে দুই রক্তনালীর মধ্যে একটি নতুন সংযোগ তৈরি করে দেন যুক্তরাষ্ট্র থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা। এদিকে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়গুলো পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র।

