রাজধানীতে ছাত্র শিবিরের বিক্ষোভ

ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর শাপলা চত্বর থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

মিছিলোত্তর সমাবেশে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, অবিলম্বে অবৈধ সরকারের পদত্যাগ, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ কারারুদ্ধ রাজনৈতিক নেতারা, আলেম-ওলামাদের নিঃশর্ত মুক্তি , ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়সহ সব অফিস খুলে দেওয়া, ক্যাম্পাসে ছাত্রলীগের অপরাধমূলক কার্যক্রম বন্ধ এবং শিক্ষাখাতে সংস্কারসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

বিক্ষোভ মিছিলে প্রায় ১০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন বলে আয়োজকদের দাবি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.