ফ্রাঙ্কফুর্টে বইপ্রেমি বাংলাদেশিরা আয়োজিত বইমেলা উদ্বোধন করবেন জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন হোসেন ভুঁইয়া , বইমেলার আয়োজকদের সুত্র এখবর থেকে জানা গেছে। এদিকে বইমেলাকে কেন্দ্র করে উৎসাহ উদ্দিপনা সৃষ্টি হয়েছে প্রবাসী বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে আয়োজকরা জানিয়েছেন , ভারত- বাংলাদেশ থেকে প্রকাশকরা শুভেচ্ছা পাঠিয়েছেন মেলার সফলতা কামনা করে । কলকাতা বইমেলার সভাপতি ত্রিদিব চ্যাট্যার্জি , আনন্দ পাবলিশার্সের ডিরেক্টর সুবীর মিত্র এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের স্ত্রী কৃত্তিবাস সম্পাদক স্বাতি গঙ্গোপাধ্যায় এই বইমেলার সফলতা কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ।
আয়োজকরা জানিয়েছেন বই প্রদর্শন এবং বিক্রিসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে , তারা জানান এই প্রতীকী মেলায় দেশ থেকে প্রকাশকরা না এলেও বই পাঠিয়েছেন অনেক , বইয়ের মধ্যে আছে গল্প , উপন্যাস, ইতিহাস, রাজনীতি এবং কবিতার বই , রান্নার রেসিপির বইও থাকবে । বাংলাদেশ থেকে আগত জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসুর এবং বাতিঘর এর দিপঙ্কর দাস , অঙ্কুর প্রকাশনীর মেসবাহ উদ্দিন আহমেদ সহ জার্মান প্রবাসী বাঙালী লেখকরা উপস্থিত থাকবেন । ইংল্যান্ড থেকে কবি লেখক মিল্টন রহমান , প্রিয়জিৎদেব সরকার , ইটালি থেকে লেখক সাংবাদিক আইরিন পারভিন মেলায় অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন , জার্মানি থেকে লেখক সাংবাদিক সরাফ উদ্দিন আহমেদ, খান আসাদ , দিলশাদ জাহানসহ আরও অনেকে অংশ নেবেন ।
নর্থ ফ্রাঙ্কফুর্টের একটি হলে এই মেলা বিকেল তিনটায় শুরু হবে ,সবাইকে যথাসময়ে উপস্থতিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে ।

