ফ্রাঙ্কফুর্ট বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে হৈ চৈ

ফ্রাঙ্কফুর্ট বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্লোভেনীয় দার্শনিক স্লাভোজ জিজেক ইসরায়েল কে নিয়ে সমালোচনা করায় হৈ চৈ হয়ছে ফ্রাঙ্কফুর্ট বইমেলা এবার তার ৭৫ তম বর্ষপূর্তি পালন করছে। এবারের মেলায় অতিথি দেশ হিসাবে রয়েছে স্লোভেনিয়া। অতিথি দেশ স্লোভেনিয়া ৭৫ জন লেখক, অনুবাদক এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মীকে এই উপলক্ষ্যে ফ্রাঙ্কফুর্টে এসেছে। ফ্রাঙ্কফুর্টের পাউল গীর্জাতে উদ্বোধনী অনুষ্ঠানে স্লোভেনিয়া দার্শনিক স্লাভোজ জিজেক বক্তব্য দেবার সময় দর্শকদের মধ্য হৈ চৈ সষ্টি হয়। তার বক্তৃতা থামিয়ে দেবার চেষ্টা হয়। স্লোভেনিয়া দার্শনিক স্লাভোজ জিজেক তার বক্তব্যে বলেন, „আমি হামাসের হামলার নিন্দা করছি এবং ইসরায়েলেরও আত্মরক্ষার অধিকার রয়েছে, সেটাও বলছি। কিন্তু আমাদের প্যালেস্টাইনের অন্ধকার পটভূমি ভুলে যাওয়া উচিত নয়। ফিলিস্তিনিদের কথা শুনতে হবে এবং যদি কেউ সংঘাত বুঝতে চায় তবে তার পটভূমি বিশ্লেষণ করা প্রয়োজন।

 

ফিলিস্তিনিদের কথা শুনতে হবে আজকের পরিস্থিতির জন্য্, গাজার ফিলিস্তিনি জনগণকে একচেটিয়াভাবে একটি সমস্যা হিসাবে বিবেচনা করা হয়। অথচ মধ্যপ্রাচ্য সংঘাতে আমরা ইসরায়েলের কোনো ইতিবাচক ভূমিকা দেখি না।„ ৭৪ বছর বয়সী দার্শনিক স্লাভোজ জিজেক আরো বলেন, ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাস বইমেলার সকল মূল্যবোধের সাথে সাংঘর্ষিক। কিন্তু “গাজায় লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে দমন পীড়ন মেনে নেওয়া যায়না। তিনি ফিলিস্তিনি লেখিকা আদানিয়া শাবলির সাহিত্য পুরস্কার বাতিলকে একটি “কলঙ্কজনক সিদ্ধান্ত” বলে জানান। যারা সংস্কৃতিতে বৈচিত্র্য দেখতে চান, তারাই আবার মতের অমিল হলে তাকে বাদ দিতে চান, তা মেনে নেওয়া কঠিন। “সুতরাং আমি এখানে এসে শুধু গর্বিতই নই, আমি একটু লজ্জিতও,” বলেন জিজেক। উল্লেখ্য প্যালেস্টাইন বংশোদ্ভূত লেখিকা আদানিয়া শিবলী কে এই বছর তার উপন্যাস“এ মাইনর ম্যাটার” জন্য লিবারাটুর পুরষ্কার দেবার কথা ছিল। ফ্রাঙ্কফুটের বইমেলা পুরস্কারটি ২০শে অক্টোবর দেবার কথা রইলেও, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত শুরু হবার কারণে এখন তা স্হগিত করা হয়েছে।

 

লেখিকা আদানিয়া শিবলী উপন্যাসটি ১৯৪৯ সালে ইসরায়েলি সৈন্যদের দ্বারা একজন বেদুইন মহিলাকে ধর্ষন ও পরে হত্যার বিষয় নিয়ে লেখা হয়েছে। বইটি ইতিমধ্যেই আমেরিকান ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। জার্মানির টাজ পত্রিকাটি জানিয়েছে, জার্মানিতে লেখকদের সংগঠন পেন ক্লাবের বার্লিনস্হ মুখপাত্র ইভা মেনাসে শুক্রবার বলেছেন, পরিবর্তিত পরিস্থিতির কারণে “কোনও বই আলাদা ভাবে, ভাল বা খারাপ বা বিপজ্জনক, হয়ে উঠবে এই ধারনা ভুল। তাকে পুরস্কার থেকে বঞ্চিত করা রাজনৈতিক ও সাহিত্য উভয় দিক থেকেই মৌলিকভাবে ভুল হবে।” দার্শনিক স্লাভোজ জিজেকের বক্তৃতা চলকালীন হেসেন রাজ্যের, অ্যান্টি-সেমিটিজম কমিশনার উভে বেকার প্রথমে মঞ্চে এসে এবং পরে দর্শকসারি থেকে বক্তৃতা থামানোর চেষ্টা করে।সরাসরি জিজেকের বক্তব্যের বিরোধিতা করে কিছু অতিথি হল ছেড়ে চলে যান। উভে বেকার, জিজেককে হামাসের অপরাধকে আপেক্ষিক করার জন্য অভিযুক্ত করেন।বেশ কয়েকবার হল ত্যাগ করলেও, পরে ফ্রাঙ্কফুর্টের স্থানীয় রাজনীতিবিদদের সাথে ফিরে আসেন। ফ্রাঙ্কফুর্ট বইমেলার পরিচালক জুর্গেন বুস জিজেকের বক্তৃতার পরে বলেন, „আমরা সন্ত্রাসের নিন্দা করি। আমরা সবকছুই আমরা মানবিকভাবে চিন্তা করি, তা ফিলিস্তিনি ও ইসরায়েল উভয়ের জন্য।” স্লোভেনিয়ার রাষ্ট্রপতি নাতাসা পিরক মুসার ফ্রাঙ্কফুর্ট বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্লোভেনিয়া এবং জার্মানি এবং ফ্রাঙ্কফুর্টের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কথ তুলে ধরেন। ইসরায়েলের ওপর সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, এই ‘সহিংসতার উন্মাদনা’ অগ্রহণযোগ্য। “তাই আমি জনগণকে সহিংসতা বন্ধ করার এবং মানবতা ও মানবাধিকারকে সম্মান করার আহ্বান জানাই।”

সরাফ আহমেদ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.