প্যারিসে ভাষা আন্দোলনের স্মৃতি স্থায়ী শহীদ মিনার উদ্বোধন হলো

গত রোববার ৮ অক্টোবর প্যারিসে উদ্বোধন হলো বহু আকাঙ্ক্ষিত ভাষা আন্দোলনের স্মৃতি স্তম্ভ শহীদ মিনার। প্যারিসের সেইন্ট ডেনিস ইউনিভার্সিটির বার্নার্ড মারি স্কয়ারে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নির্মিত এই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়।

 

শহীদ মিনার যৌথভাবে উদ্বোধন করেন সেইন্ট ডেনিসের মেয়র মাতিউ আনোতা, স্থপতি ফেডেরিক ক্যাফ, অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবার মহাসচিব ও শহীদ মিনার বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ ইনু এবং সিকানো বাঙালি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সরুফ সদিওল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়েবা প্রতিনিধি ইঞ্জিনিয়ার ড. জয়নুল আবেদীন, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা টিএম রেজা, ডিবিসি টেলিভিশনের সিইও মঞ্জুরুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসাবিজ্ঞানী প্রফেসর উত্তম বড়ুয়া, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল জমাদার, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রব মিন্টু, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সাত্তার আলীর সুমন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি বিশিষ্ট লেখক সালেহ আহমদ চৌধুরী, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আশরাফ ইসলাম, একুশে উদযাপন পরিষদের আহ্বায়ক সুব্রত ভট্টাচার্য শুভ, ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক অপু আলম, সদস্য সচিব এমদাদুল হক স্বপন, ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলা’ র প্রতিনিধি দেবেশ বড়ুয়া, সাংবাদিক ইমরান মাহমুদ, বিসিএফ সভাপতি এম ডি নূর, ফ্রান্স উদীচি শিল্পীগোষ্ঠীর সহ সভাপতি সাখাওয়াত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক আহমেদ আলী দুলাল, সাংবাদিক আবদুল মালেক হিমু, ইপিএস কমিউনিটি ফ্রান্সের সভাপতি এলান খান চৌধুরী সহ হাজারো প্রবাসী বাংলাদেশি। এক মিনিটের নীরবতা পালন, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন ও সাস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের কর্মসূচি শেষ হয় ।

রাকিবুল ইসলাম , শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.