এবার গ্রেপ্তার নিউজক্লিক সম্পাদক

সন্ত্রাসের অভিযোগে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ক্লিক এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক প্রবীর পুরকায়স্থকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের নিউজক্লিক এর অর্থায়ন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। যেখানে বলা চীন থেকে এই পত্রিকার অর্থায়ন করা হচ্ছে। এরপরই ভারত সরকার নড়েচড়ে বসে। গতকার মঙ্গলবার বেশ কয়েকজন সাংবাদিকের বাড়িতে অভিযান চালানো হয় এবং মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়।

অভিযান চালানো হয়েছিল প্রবীর পুরকায়স্থের বাড়িতেও। একদিন পর তাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করা হয়েছে পত্রিকাটি জনসম্পদ বিভাগের প্রধান অমিত চক্রবর্তীকেও।

বুধবার সকালে গ্রেপ্তারের আগে দিল্লি ও মুম্বাইয়ের ২০টি এলাকায় অভিযান চালায় পুলিশ। এই ঘটনার তীব্র বিরোধিতা করছে ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো। তারা বলছেন, এটি সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত।

পুলিশ জানায়, মোট ৩৭ জন পুরুষ ও ৯ জন নারী সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের ডিজিটাল ডিভাইস ও নথিও জব্দ করা হয়েছে। এখনও তদন্ত চলছে। প্রবীর পুরকায়স্থ ও অমিত চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে।

সমালোচকরা বলছেন, এই অভিযান সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর উদ্দেশ্যমূলক আঘাত। ২০০৯ সালে কার্যক্রম শুরু করা নিউজক্লিক একটি স্বাধীন মিডিয়া। তারা প্রায়ই সরকারের সমালোচনা করে সংবাদ প্রকাশ করে থাকে। এর আগে ২০২১ সালে এই সংবাদমাধ্যমের অফিসে অভিযান চালায় ভারতের ট্যাক্স কর্তৃপক্ষ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.