ক্লাসিক্যাল এবং নজরুলগীতিতে সর্বভারতীয় গান ও সংস্কৃতি পরিষদের দুটি মেডেল পেলেন আতিকুর রহমান সবুজ , গতকাল নেদারল্যান্ডের আইডহোভেনে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই মেডেল সবুজের গলায় পরিয়ে দেন ভারত থেকে আগত প্রখ্যাত গণসংগীত শিল্পী পণ্ডিত অমিতাভ মুখার্জি । দুদিন ব্যাপী এই সঙ্গীত সম্মেলন এবং কনভোকেশন আয়োজন করেছে সংগঠনের ইউরোপীয় চ্যাপ্টার । ভারত থেকে আগত ১২ জনের একটি প্রতিনিধি দল এই কনভোকেশনে অংশ নিচ্ছেন এর সার্বিক দায়িত্বে আছেন বেলজিয়াম প্রবাসী লিপিকা ভট্টচার্জ্য এবং নীলাঞ্জন ভট্টচার্জ্য ।
ক্লাসিক্যাল নৃত্য , শিশুদের নৃত্য সহ নানা আয়োজনে এই অনুষ্ঠানে অংশ নেনে হল্যান্ড এবং ইউরোপের অন্যান্য দেশের ভারতীয়রা, বাংলাদেশের বাঙালিদের মধ্যে অংশ নেন জার্মান প্রবাসী নির্বাসিত কবি দাউদ হায়দার সঙ্গীতশিল্পী আতিকুর রহমান সবুজ এবং শুদ্ধস্বর ডটকমের প্রধান সম্পাদক হাবিব বাবুল ।

