জার্মানির ফ্রাঙ্কফুর্টে বইপ্রেমী বাংলাদেশিরা গতকাল এক সংবাদ সম্মেলন করে , আগামী ২১ শে অক্টোবর ফ্রাঙ্কফুর্টে একটি বাংলা বইমেলা অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজকরা , তারা বলেন প্রবাসে বাংলা বইয়ের মেলা খুবই গুরুত্বপূর্ণ , যেখানেই বাংলা ভাষার জনগোষ্ঠী রয়েছে সেখানেই ভাষা , সাহিত্য এবং সংস্কৃতি চর্চা একটি প্রয়োজনীয় বিষয় , তাতে করে আমাদের শেকড়ের বন্ধন আরও জোরালো হবে । এই মেলার মাধ্যমে আমরা প্রবাসী বাঙালিদের মধ্যে একটি ঐক্য গড়ার চেষ্টা করবো , নতুন প্রজম্মকে সম্পৃক্ত করে প্রবাসে বাংলা চর্চাকে আরও সমৃদ্ধ করার প্রয়াস থাকবে এই মেলার অন্যতম লক্ষ্য । সংবাদ সম্মেলন পূর্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে , উপস্থিতি সবাই বইমেলাকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন ,জার্মানিতে বাংলা বই খুব সহজভাবে কিভাবে পাওয়া যেতে পারে এ ব্যাপারে আলোচনা করেন
। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় জার্মানিসহ ইউরোপের বিভন্ন দেশ থেকে বাঙলাী লেখক , কবি সাহিত্যিকরা এই বাংলা বইমেলাতে অংশ নেবেন , এবং তাদের বই প্রদর্শন করবেন , বইয়ের প্রেক্ষাপট সম্পর্কে বক্তব্য রাখবেন । আয়োজকরা আরও জানান বাংলাদেশের স্বনামধন্য প্রকাশকরা প্রতীকীভাবে হলেও অংশগ্রহনের সম্মতি জানিয়েছেন , ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলায় আগত বাংলাদেশ / ভারতের প্রকাশকরাও ফ্রাঙ্কফুর্ট বাংলা বইমেলায় অংশ নেবেন , ইতিমধ্যেই তাদের সাথে যোগাযোগ স্থাপিত হয়েছে , তারা ইতিবাচক সাড়া দিয়েছেন ।
আয়োজকরা আরও জানান বইমেলায় গান , আবৃত্তি , এবং আপ্যায়নের ব্যবস্থা থাকবে , বিকেল ৩ টা থেকে রাত ১১ টা পর্যন্ত মেলা চলবে । আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন হাবিব বাবুল , হাফিজুর রহমান আলম , নজরুল ইসলাম খালেদ , হাকিম টিটু আতিকুর রহমান সবুজ , মাইদুল ইসলাম তালুদার বাবু সরদার , সুধীজনদের মধ্যে থেকে উপস্থিত ছিলেন খোন্দকার বিজু গনি , চ্যানেল আই এর ব্যুরো প্রধান হাবিবুর রহমান হেলাল , এটি এন বাংলার ব্যুরো প্রধান খান লিটন , দি বার্তা ডটকমের ফয়সাল আহমেদ , হেদায়েতুল ইসলাম টুটুল , মানিক মিয়া প্রমুখ । আয়োজক এবং সাংবাদিকদের আলোচনায় যে বিষয়টি উঠে আসে তা হোল, বইমেলা বা বইয়ের মাধ্যমে জার্মানিতে বসবাসরত বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্যে মেলবন্ধন সৃষ্টি করা ও নবীন -প্রবীণদের মধ্যে যোগসূত্র স্থাপন করে পথ চলা । এর জন্য সবার একান্ত সহযোগিতা করে তারা ।

