ড. ইউনূসের প্রতি প্যারিসের মেয়র, ভারতীয় বংশোদ্ভূত নোবেলজয়ী সহ সাবেক রাষ্ট্রপ্রধানদের সমর্থন

শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে দণ্ড দেয়া হতে পারে-এমন আশঙ্কায় শতাধিক নোবেল পুরস্কার বিজয়ীসহ এ পর্যন্ত প্রায় দুইশো বিশ্বনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি লেখার পর বিশ্বজুড়ে তার প্রতি সমর্থন বেড়েই চলেছে।

প্রফেসর মুহাম্মদ ইউনূসের ওপর নিপীড়ন অবসানের বিবৃতিতে নতুন করে স্বাক্ষরকারী বিশ্বের বিশিষ্টজনেরা হলেন প্যারিসের মেয়র অ্যান হিডালগো, ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী এস্তার দুফ্লো এবং একই বছর একই বিভাগে নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি, তুরস্কের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী হিকমেট সেতিন, নরওয়ের প্রাক্তন প্রধানমন্ত্রী কজেল ম্যাগনে বন্দেভিক, ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট রোসালিয়া আরটিয়াগো সেরানো প্রমুখ।

ইউনূস সেন্টারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১০৮ জন নোবেল বিজয়ী সহ মোট ১৮২ জন উক্ত বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.