করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। গতকাল সোমবার তার কোভিড রেজাল্ট পজিটিভ আসে। তবে প্রেসিডেন্ট জো বাইডেন আক্রান্ত হন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ৭২ বছর বয়সী জিল বাইডেনের মধ্যে করোনা মৃদু লক্ষ্মণ দেখা যাচ্ছে। ডেলাওয়ারে নিজেদের বাড়িতে অবস্থান করছেন জিল। এর আগে বছরখানেক আগে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি।
অন্যদিকে ৮০ বছর বয়সী প্রেসিডন্ট বাইডেন সোমবার করোনা পরীক্ষা করলে রিপোর্ট নেগেটিভ আসে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, তিনি পর্যবেক্ষণে রয়েছেন।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সপ্তাহগুলোতে করোনায় আক্রান্ত ও হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বেড়েছে।

