৯২ বছর বয়সে বিজ্ঞানীর প্রেমে পড়লেন রুপার্ট মার্ডক

নবতিপর রুপার্ট মার্ডকের জীবনে নতুন প্রেম। শোনা যাচ্ছে ৯২ বছর বয়সী এই মিডিয়া-সম্রাট প্রেমে পড়েছেন অবসরপ্রাপ্ত বিজ্ঞানী এলেনা ঝুকোভার। তার বিগত প্রেয়সী অ্যান লেজলি স্মিথের সাথে বাগদান ভেঙে যাওয়ার কয়েক মাস পরই নতুন প্রেম এল চিরতরুণ এই বৃদ্ধের জীবনে।

সম্প্রতি ইয়টে তাদের একসাথে ছুটি কাটাতেও দেখা গেছে। ৬৬ বছর বয়সী এলেনা ছিলেন মলিক্যুলার বায়োলজিস্ট। অবসরগ্রহণের আগে পর্যন্ত তিনি কর্মরত ছিলেন ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয়ে। এলেনার মেয়ে ড্যাশা একজন শিল্পসংগ্রাহক। বিখ্যাত ফুটবল ক্লাব চেলসি-র সাবেক মালিক রোমান অ্যাব্রামোভিচের সাথে ২০০৮ থেকে ২০১৭ পর্যন্ত তিনি বিবাহিত জীবনে ছিলেন।

উল্লেখ্য, কিছু দিন আগেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শিরোনাম হয় সাবেক পুলিশ চ্যাপলিন অ্যান লেসলি স্মিথের সাথে রুপার্ট মার্ডকের বাগদান। শোনা গিয়েছিল, তারা বিয়েও করতে চলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ৬৬ বছরের অ্যানের সাথে রুপার্টের প্রেম ভেঙে যায়।

প্রথম তিন বিয়ে থেকে ছয় সন্তানের বাবা হয়েছেন মার্ডক। এর আগে মার্ডক বিয়ে করেছিলেন ফ্লাইট অ্যাটেন্ড্যান্ট প্যাট্রিসিয়া বুকার, সাংবাদিক অ্যান মান এবং উদ্যোগী ওয়েন্ডি ডেং-কে৷ গুঞ্জন, রুপার্টের সাবেক তথা তৃতীয় স্ত্রী ওয়েন্ডির মাধ্যমেই নতুন প্রেয়সীর সাথে আলাপ হয়েছে রুপার্ট মার্ডকের।
সূত্র : নিউজ ১৮

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.