ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী যা বলেছেন, শুনলে দম বন্ধ হয়ে যেত লর্ড কার্জনের!

ভারতের স্বাধীনতা দিবসে (১৫ আগস্ট) ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ‘জয় শ্রীরাম’ বলেছেন বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিস। এ সময় হাইকমিশনার এ মন্তব্যও করেন যে এ কথা শুনলে হয়তো ভাইসরয় লর্ড কার্জনের দম বন্ধ হয়ে যেত।

উল্লেখ্য, ভাইসরয় লর্ড কার্জনের আমলে ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হয়েছিল। পরে সেই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল ব্রিটিশরা।

নয়াদিল্লিতে সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির জি২০ কনক্লেভে অ্যালেক্স এলিস বলেন, ‘ব্রিটেনের তিনটি ভিসা বিভাগেই একেবারে উপরে আছে ভারত। এগুলো হলো- শিক্ষার্থী, পর্যটক ও দক্ষ কর্মী।’ তিনি বলেন, ‘আপনি কখনো ভাবতে পেরেছেন যে ১০ ডাউনিং স্ট্রিটে থাকা একজন ব্যক্তি কখনো ১৫ আগস্ট জয় শ্রীরাম বলবেন?’

তিনি আরো বলেন, ‘(এটা শুনলে) লর্ড কার্জনের দমবন্ধ হয়ে যেত।’

এই ভাইসরয়ের আমলে ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হয়েছিল। তিনি ভারতের সবথেকে সমালোচিত ভাইসরয় বলে মত ইতিহাসবিদদের।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট কেমব্রিজ ইউনিভার্সিটিতে হিন্দু ধর্মগুরু মোরারি বাপুর ‘রামকথা’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। সেখানে নিজের ভাষণের শুরুতেই ‘জয় শ্রীরাম’ বলেছিলেন। সেইসাথে তিনি বলেন, ‘আজ আমি এখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে আসিনি, হিন্দু হিসেবে এসেছি।’

চলমান জি২০ সামিটে সভাপতিত্ব করছে স্বাগতিক ভারত।

সূত্র : হিন্দুস্তান টাইমস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.