ব্যাংককে হাসপাতালে ভর্তি জহির উদ্দিন স্বপন

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল ৭ই আগস্ট ব্যাংককের ওই হাসপাতালে হৃদরোগের চিকিৎসা নিচ্ছেন তিনি। বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপির সাবেক এই এমপি। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেছেন, জহিরউদ্দিন স্বপনের মূল রক্ত ধমনীতে স্টেন্টিং করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন। দলীয় সহকর্মীসহ দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে তার শরীরের খোঁজ খবর নিয়েছেন। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু টেলিফোনে তার শরীরের খোঁজখবর নিয়েছেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সহ সকল সদস্যরা নিয়মিত তার খবর রাখছেন।

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.