বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদকে আদালত থেকে আগাম জামিন নিয়ে বাসায় ফেরার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন তার ছেলে ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে যাত্রাবাড়ি হানিফ উড়াল সড়ক থেকে তাকে তুলে নেওয়ার অভিযোগ করেন রবিন।
তিনি জানান, গত শনিবার ঢাকায় যাত্রাবাড়ি এলাকায় অবস্থান কর্মসূচি নিয়ে পুলিশের বিভিন্ন মামলায় আগাম জামিন নিয়ে তিনি বাসায় ফিরছিলেন। রবিন জানান, তার বাবার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

