বাংলাদেশের নির্বাচন নিয়ে আবারও বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। গতকাল বুধবার রাতে ঢাকার মার্কিন দূতাবাস নিজেদের ফেরিভাইড ফেসবুকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে পিটার হাসের একটি বার্তা সম্বলিত ভিডিও প্রকাশ করে।
ভিডিওতে পিটার হাসের স্থির ছবি সংযুক্ত করে পাঁচ সেকেন্ডের একটি বার্তা দেওয়া হয়। এতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে নয়। আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি।’

