ডিমের বাজারে র‍্যাবের হানা

ডিমের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে রাজধানীর একাধিক বাজারে অভিযান চালাচ্ছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ (সোমবার) সকাল থেকে রাজধানীর কাপ্তান বাজার ও বাড্ডা এলাকার ডিমের আড়তে এ অভিযান পরিচালিত হচ্ছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর কাপ্তান বাজার ও বাড্ডা এলাকায় ডিমের আড়তে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.