ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পিটার হাসের বৈঠক

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদরদপ্তরে ঘুরে গেছেন। বুধবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

ডিএমপি সূত্রে জানা গেছে, পিটার হাস ডিএমপির নীতি-নির্ধারণী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও সাক্ষাৎ করতে বুধবার সকালে ডিএমপি সদরদপ্তরে আসেন। এসময় সাম্প্রতিক জঙ্গি অভিযান, গ্রেপ্তার, আইনশৃঙ্খলা, রাজনীতিসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়।

এ সময় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত  কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন, সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান, ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদসহ ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.