জং ধরা অস্ত্র দিয়ে পুলিশ অস্ত্র উদ্ধারের নাটক সাজাচ্ছে: নুর

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জং ধরা অস্ত্র দিয়ে পুলিশ অস্ত্র উদ্ধারের নাটক সাজাচ্ছে। গত কয়েক দিন আগে ছাত্রদলের কয়েকজন নেতাকে আটকের পর পুলিশ এই নাটক সাজিয়েছে।
বৃহস্পতিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ‘বর্তমান সংকটে যুব সমাজের করণীয়’ এক শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
নুরুল হক নুর বলেন, শান্তিতে নোবেলজয়ী ও অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের মত একজন সম্মানিত ব্যক্তিকেও এই সরকার বিভিন্ন ভাবে হয়রানি করছে। তাকে সরকার দলীয় নেতারা বিভিন্ন ভাবে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে। অথচ ড. ইউনূস সারাবিশ্বে পরিচিত একজন ব্যক্তি, যিনি সারাবিশ্বে দেশের সুনাম বৃদ্ধি করেছেন।

তিনি বলেন, আজকে সুনামগঞ্জে বাংলাদেশ যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শেষে সেখানকার প্রেসক্লাবে খাওয়ার সময় ছাত্রলীগ, যুবলীগ অস্ত্র হামলা করে এসময় অনেক নেতাকর্মী আহত হয়। সুনামগঞ্জে পুলিশ সুপারকে কল করলে বিষয়টি দেখবেন বললেও তিনি এটাও বলেন যে, এসব আলোচনা সভা করতে হলে নাকি পুলিশের অনুমতি লাগে। একটা স্বাধীন দেশে সভা সমাবেশ করার সাংবিধানিক অধিকার সেটা করতে কেন অনুমতি লাগবে?
তিনি আরো বলেন, আপনারা যদি দেখেন ঢাকা শহরে বিরোধী দলের সভা সমাবেশে হাতেগোনা কয়েকজন অতি উৎসাহী পুলিশ অফিসার হামলা করে, এদের পরিচয় এরা ছাত্রলীগের সাবেক নেতা।

যুক্তরাষ্ট্রের ভিসা নীতির বিষয়টি উল্লেখ করে নুর বলেন, যারা সরকারের নির্দেশে এসব করছেন তাদের মনে রাখা উচিত এই সরকার কিন্তু সারাজীবন ক্ষমতায় থাকবে না। আপনারা যখন ভিসা নীতির আওতায় পরবেন তখন আপনার সন্তানের ভবিষ্যৎ কি হবে? আন্দোলনের সঠিক সময়ে সঠিক নির্দেশনা আসবে। তাই সবাইকে তৈরি থাকতে হবে। ঘোষণা আসা মাত্রই ঝাঁপিয়ে পড়তে হবে।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদের সভাপতিত্বে ও সম্পাদক নাদিম হাসানের সঞ্চালনায় সভায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, যুব দলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.