খালেদা জিয়াকে পরিস্থিতি অবহিত করলেন ফখরুল

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলার রায় ঘোষণার একদিন আগে মঙ্গলবার দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে গুলশানে চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় যান ফখরুল। সেখানে পৌনে এক ঘণ্টার মতো ছিলেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, সাক্ষাতে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। এছাড়া সরকারের পদত্যাগের একদফা দাবিতে গত ২৮ জুলাই ঢাকায় অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশ এবং পরদিন ২৯ জুলাই ঢাকার প্রবেশ পথগুলোতে অবস্থান কর্মসূচিকে ঘিরে সৃষ্ট সাংঘর্ষিক পরিস্থিতিসহ চলমান আন্দোলন সম্পর্কে খালেদা জিয়াকে অবহিত করতেই মির্জা ফখরুল ফিরোজায় যান।

এর আগে গত ২৫ জুলাই ‘ফিরোজা’য় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেন মির্জা ফখরুল। তারও আগে ৮ জুলাই ‘ফিরোজা’য় যান বিএনপি মহাসচিব।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.