ক্যালিফোর্নিয়ায় বারে বন্দুক হামলায় নিহত ৪

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের একটি বারে বন্দুক হামলায় সন্দেহভাজন হামলাকারীসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ছয়জন।

বুধবার রাজ্যের অরেঞ্জ কাউন্টির ট্রাবুকার ক্যানিয়নের নামকরা বাইকার বার কুকস কর্নারে এই ঘটনা ঘটে।

এবিসি নিউজ এই খবর জানিয়েছে।

অরেঞ্জ কাউন্টির পুলিশ কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। তবে তিনি পুলিশের গুলিতে না কি নিজে গুলি করে আত্মহত্যা করেছেন তা জানাতে পারেনি।

প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিত রয়েছে। সেখানে দু’টি লাশ পড়ে থাকতে দেখা গেছে।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। আহত ছয়জনকে হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে পাঁচজনই গুলিবিদ্ধ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.