স্বাধীন বাংলা বেতারের শিল্পী বুলবুল মহলানবীশ আর নেই

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও প্রখ্যাত সংগীতশিল্পী বুলবুল মহলানবীশ মারা গেছেন।আজ শুক্রবার ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিশিষ্ট সংগীতশিল্পী লীনু বিল্লাহ মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এ ছাড়া বুলবুল মহলানবীশের ভাইয়ের মেয়ে নাট্যকর্মী, অভিনেত্রী জয়ীতা মহলানবীশও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

তার শেষকৃত্যানুষ্ঠান নিয়ে পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুলবুলের ছেলে আমেরিকায় থাকেন, ছেলের সঙ্গে আলাপ করে সব কিছু চূড়ান্ত হবে। দুদিন পরও হতে পারে।

১৯৫৩ সালের ১০ মার্চ বিক্রমপুরে জন্মগ্রহণ করেন কৃতী শিল্পী ও সংগঠক বুলবুল মহলানবীশ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও মাস্টার্স করেছেন। দেশে-বিদেশে শিক্ষকতা করেছেন দীর্ঘদিন।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকালে সেই সময়কার রেসকোর্স ময়দানে যখন পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করছিল ঠিক সেই মাহন্দ্রেক্ষণে কলকাতার বালিগঞ্জের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয় ‘বিজয় নিশান উড়ছে ঐ’- গানটি। বাঙালির বিজয়ের ঐতিহাসিক ক্ষণে কালজয়ী গানটিতে কণ্ঠ দেওয়া শিল্পীদের অন্যতম- বীর মুক্তিযোদ্ধা বুলবুল মহলানবীশ।

facebook sharing button
twitter sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.