ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুঁইয়া ও তার সহকারী আজাদের সন্ধান পাওয়া গেছে। আজ শুক্রবার ভোরে হাত-চোখ বাঁধা অবস্থায় তাদের রাজধানীর মাতুয়াইল এলাকায় পাওয়া গেছে। এ সময় তাদের মুমূর্ষু দেখা যায়।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সহকারী আরিফুর রহমান তুষার।
তিনি জানান, কবির আহমেদ ভুঁইয়া ও তার সহকারী আজাদের শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন রয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব আবদুর রহমান সানির ভাই কবির আহমেদ ভূঁইয়া। গতকাল বৃহস্পতিবার উত্তরা থেকে তাকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

