গাজীপুরের টঙ্গীতে শ্রমিকনেতা শহিদুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা প্রকাশের পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। মামলাটির তদন্তে সার্বক্ষণিক নজর থাকবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার রাজধানীর রামপুরায় বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের কার্যালয় পরিদর্শন করে পিটার হাস এসব কথা বলেন। মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে পিটার হাসের এ বক্তব্য প্রচার করা হয়। শহিদুল ইসলাম বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সভাপতি ছিলেন।
২৫ জুন রাতে তিনি হামলার শিকার হন। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

