নাইট সার্ভিস এর বাসটি আসছিলো ভারতের মহারাষ্ট্রের ইবালাটপুরা থেকে পুনে। বুলধানার কাছে বাসে আগুন লাগে জীবন্ত দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় পঁচিশ যাত্রীর। বেশ কয়েকয়েকজন দগ্ধ যাত্রীকে হাসপাতালের বার্ন ইউনিট এ ভর্তি করা হয়েছে। কারও শরীরের আশি শতাংশ পুড়ে গেছে, কারও ষাট শতাংশ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ড বলে মনে করা হচ্ছে। জায়গাটি হাইওয়ের একটি অংশ বলে উদ্ধার কাজে দেরি হয়েছে। পুরো বাসটি অঙ্গারে পরিণত হয়েছে। ঝলসে যাওয়া বেশ কিছু মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে কয়েকজন মহিলা ও শিশুও আছে।
প্রত্যক্ষ্যদর্শীদের বয়ান অনুযায়ী চলন্ত বাসটিতে আগুন লাগে। জ্বলতে জ্বলতেই বাসটি চলছিল। অনেকেই এই ঘটনার সঙ্গে বার্নিং ট্রেন ছবিটির সাজুয্য অনুভব করেন। এক্ষেত্রে অবশ্য ট্রেন নয়, ছিল বার্নিং বাস

