বিএনপি নেতা মিনুর বিরুদ্ধে ডিজিটাল আইনের মামলা খারিজ

 

 

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি  খারিজ করে দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকা সাইবার ট্রাইবুন্যালের বিচারক এএম জুলফিকার হায়েত এ মামলা খারিজের আদেশ দেন। বিচারক জানান, মামলাটি আমলে নেয়ার মতো আইনি ভিত্তি নেই। এ তথ্য নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী শামীম আল মামুন।

আদেশে বলা হয়েছে যে, ‘ভুক্তভোগী’ এই মামলায় অভিযোগকারী হিসেবে দাঁড়াননি, বা তার কোনো ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়ও ছিলেন না।
এতে আরও বলা হয়, এর পরিবর্তে মামলাটি ‘ভুক্তভোগী’র দূরের সম্পর্কে একজন দায়ের করেছিলেন। তার এই মামলা দায়ে করার এখতিয়ার নেই।

বিচারক তার আদেশে বলেন, যে ব্যক্তি মামলাটি দায়ের করেন তিনি মিজানুর রহমান মিনুর এই মন্তব্যে ব্যক্তিগতভাবে আঘাত পাননি। তাই মামলাটি বাতিল করা হলো।

রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষে এনামুল হকের ব্যবসা প্রতিষ্ঠান এনা গ্রুপের কর্মকর্তা পারভেজ হোসেন বাদী হয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন।

পারভেজ হোসেনের দাবি, গত ১৯ জুলাই রাত ১টায় একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এনামুল হককে ‘ছাত্রশিবিরের সাবেক সভাপতি’ বলে সম্বোধন করেছেন মিজানুর রহমান মিনু। এমনকি, এনামুল হক কখনো ছাত্রলীগ ও যুবলীগের কর্মী ছিলেন না, এখন তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য।

।facebook sharing button

twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.