বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কানাডা : আমীর খসরু

আগামী নির্বাচন নিয়ে বাংলাদেশের পরিস্থিতি কানাডা পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনের সাথে সোয়া এক ঘণ্টা বৈঠকের পর সাংবাদিকদের তিনি একথা বলেন।

আমীর খসরু বলেন, আমেরিকার মতো কানাডাও বাংলাদেশের পরিস্থিতি এবং আগামী নির্বাচনের সার্বিক বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বৈঠকে কানাডীয় দূতাবাসের প্রধান রাজনৈতিক কর্মকর্তা ব্রাডলি কোটসি এবং বিএনপি নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.