ফ্রাঙ্কফুর্টে “ঈদুল আজহার আনন্দ মেলা”

  গত রবিবার ২ রা জুলাই জার্মানির ফ্রাঙ্কফুর্টের গ্রিসহাইম সালবাউ হলে    অনুষ্ঠিত হয়  ঈদ    উপলক্ষে বিশেষ আনন্দ অনুষ্ঠান ।  অত্যন্ত প্রাণবন্ত এই অনুষ্ঠানে   সব বয়সী নারী, পুরুষ ও শিশুরা ঈদের সাজ পোষাকে  সেজে  অনুষ্ঠানে যোগ দেয় , প্রায় ৭৫০ জনেরও  বেশী অতিথি এই অনুষ্ঠানে  অংশ নেন , আয়োজকরা সবাইকেই মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করেন এবং বিকেলে বিভিন্ন রকমারি স্নাক্স মিষ্টি , চা কফি পরিবেশন করেন ।
   হল ঘরটিকে মনে হয়েছিলো ছোট্ট একটি বাংলাদেশ, এই ধরণের অসাধারণ উদ্যোগ প্রবাসীদের মধ্যে  বেশ চাঞ্চল্য সৃষ্টি করে , উপস্থিত বিশিষ্টজনরা  এই উদ্যোগকে  প্রশংসা করে বলেন , অক্লান্ত পরিশ্রম করে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে  তাদের কাছে প্রবাসী সমাজ কৃতজ্ঞ থাকবে  এটি একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান যা প্রবাসীদের মধ্যে ঐক্যের বার্তা দেয় ।
অনুষ্ঠান শুরু হয় জাতীয় সঙ্গীত এর মধ্য দিয়ে। সিয়াম হোসেন , বিথী হাছান ও সুইটি বেগমের সমন্বিত  প্রানবন্ত উপস্থাপনায় শিশুদের বিচিত্র  রকম পরিবেশনা ছাড়াও গজল পরিবেশন করেন ত্বুবা ও ওয়ারিশা।
   জনপ্রিয় সঙ্গীত  জালাল আবেদিনের মন ছুঁয়ে যাওয়া পুরানো দিনের গান ও তাপসী রায়  এবং সায়রার    মন মাতানো গান  অনুষ্ঠানটিকে অন্যমাত্রায় পৌঁছে দেয় , তারা   দর্শক শ্রতাদের মাতিয়ে রাখেন এবং নতুন প্রজন্মের ব্যান্ড সংগীত ঈদ আড্ডাকে আনন্দময় করে তুলেছিলো ।
  বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব  শামসুল করিম পল  , কামাল ভূঁইয়া , সেলিম,  ,মুরাদ আহাম্মেদ, শেখ আলম ,   সিয়াব হোসেন , জয়নুল হক , সোহাগের  তত্বাবধনে এই জাঁকজমকপূর্ন আয়োজন করা সম্ভব হয়েছে , উপস্থিত সবাই তাদের ধন্যবাদ জানান এবং আগামী ঈদেও অনুরূপ অনুষ্ঠানের পরিকল্পনার কথা জানান ।
বাবু সরদার , ফ্রাঙ্কফুর্ট জার্মানি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.