প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়া-ডোনাল্ড লু’র সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সাক্ষাৎ করেছেন। আজ সকাল সাড়ে ৯টায় গণভবনে সাক্ষাৎ করেন তারা।

এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সকাল ১১টায় আইনমন্ত্রী আনিসুল হক ও দুপুর ১২টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে  বৈঠক করবেন দুই মার্কিন দূত। এছাড়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন তারা। আজ বিকেলে মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও সুশীল সমাজের বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করবেন তারা। এরপর প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেওয়ার কথা আছে উজরার।

গত মঙ্গলবার ৪ দিনের সফরে দিল্লি থেকে ঢাকায় আসেন উজরা জেয়া ও ডোনাল্ড লু। তাদের সফরসঙ্গীদের মধ্যে আরও আছেন ইউএসএআইডি এশিয়া ব্যুরোর উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কৌর। গতকাল তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.