চীনের কিন্ডারগার্টেনে হামলা, শিশুসহ নিহত ৬

দক্ষিণ চীনের এক কিন্ডারগার্টেনে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। নিহতের মধ্যে তিনজন শিশু রয়েছে। দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।

সিটি গভর্মেন্টের একজন নারী মুখপাত্র বলেছেন, আজ সোমবার গুয়াংদং প্রদেশের লিয়ানজিয়াংয়ে এ হামলা হয়েছে। বার্তাসংস্থা এএফপিকে তিনি বলেছেন, নিহতদের মধ্যে একজন শিক্ষক, দুইজন অভিভাবক এবং তিনজন শিক্ষার্থী আছে। ইতিমধ্যে একজন সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে।

বিবিসি এই ঘটনার প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় ৭ টা ৪০ মিনিটে এ হামলা হয়েছে। সন্দেহভাজন হামলাকারীর বয়স ২৫ বছর। হামলার ২০ মিনিট পরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.