গয়েশ্বর-আমানসহ আটক অর্ধশতাধিক, অ্যাকশনে পুলিশ

অবস্থান কর্মসূচি পালনকে ঘিরে রাজধানীর ধোলাইখালে পুলিশের বাধার পর বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। ধোলাইখাল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়কে আটক করেছে পুলিশ। এসময় তার মাথা থেকে রক্ত ঝরতে দেখা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল।

এদিকে গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে অ্যাকশনে নেমেছে পুলিশ। অবস্থান কর্মসূচি পালন করতে গেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

উত্তরায় জড়ো হওয়া নেতাকর্মীদেরকে ধাওয়া দিয়েছে পুলিশ। উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে। এসময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ওদিকে বেলা ১১টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইলে সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপি নেতাকর্মীরা।  সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান  দেন তারা। একপর্যায়ে অ্যাকশনে যায় পুলিশ।

বিএনপির অবস্থান কর্মসূচিতে লঠিচার্জ ও কাদানে গ্যাস ছুড়ে পুলিশ। শুরু হয় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। 

ওদিকে নয়াবাজার, গাবতলী, উত্তরা এলাকার বিএনপির অবস্থান কর্মসূচির বিভিন্ন স্পট থেকে অন্তত অর্ধশতাধিক বিএনপি কর্মীকে আটক করা হয়েছে।এর আগে বেলা  ১১টায় ধোলাইখালে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. নিপুণ রায়ের নেতৃত্বে দলটির সহস্রাধিক নেতাকর্মী অবস্থান কর্মসূচি পালনে অংশ নেন। সড়কে অবস্থান নিয়ে সরকার বিরোধী নানা স্লোগান দেন তারা

facebook sharing button

twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.