গণ অধিকার পরিষদের কাউন্সিল অধিবেশন, ভোট শুরু ১২টায়

গণ অধিকার পরিষদের(একাংশ) প্রথম কাউন্সিল অধিবেশন আজ শুরু হয়েছে। নির্বাহী পরিষদ এবং উচ্চতর পরিষদ নামক দুটি কমিটি গঠন করতে নির্বাচনের আয়োজন করছে সংগঠনটি। বেলা ১২টায় এই ভোট গ্রহণ শুরু হবে বলে দেশ রূপান্তরকে জানান একাংশের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ।

নির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটে অংশ নেবেন মোট ৮জন । যাদের মধ্যে নুরুল হক নূর সভাপতি পদে এবং মো. রাশেদ খান সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন। গুঞ্জন রয়েছে গণ অধিকার পরিষদের আরেক যুগ্ম আহ্বায়ক রেজা কিবরিয়া অংশের অনুসারি হাসান আল মামুন নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে গতকাল পর্যন্ত কাউন্সিল এর বিরোধিতা করেছেন বলেও দেশ রূপান্তরকে জানান সংগঠনটির আরেক যুগ্ম আহ্বায়ক তুহিনুর রহমান।

গণ অধিকার পরিষদের ২৩ পদের বিপরীতে ভোট গ্রহণ শেষ হবে বিকেল ৫টায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.