ক্ষমা চাইলেন ইমরান খান

জেবা চৌধুরী নামে এক নারী বিচারককে হুমকিমূলক বক্তব্য দেওয়ায় ফের ক্ষমা চাইলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। গতকাল বুধবার নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসলামাবাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মালিক আমানের সামনে গতকাল হাজির হয়েছেন পিটিআই চেয়ারম্যান। সেখানে তিনি আবার তার অনুশোচনার কথা জানান। গত বছরে ইসলামাবাদে এফ-৯ পার্কে রাজনৈতিক সমাবেশে ওই বিচারকের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তৃতা দেন ইমরান খান।

সে সময় তিনি ইসলামাবাদের সিনিয়র পুলিশ কর্মকর্তা ও জেবা চৌধুরীকে হুমকিস্বরুপ বক্তৃত্বা দেন। গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপরেই বিভিন্ন সমাবেশে জ্বালাময়ী ভাষণ দেন।

প্রতিবেদনে বলা হয়েছে, শুনানির সময় পিটিআই প্রধান জানান তিনি এর আগে উল্লিখিত বিচারকের আদালতে যান এবং তিনি যে ক্ষমাপ্রার্থী ছিলেন তা জানিয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.