উত্তর কোরিয়ায় রুশ প্রতিরক্ষামন্ত্রী ও চীনের প্রতিনিধিদল

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
print sharing button

করোনার পর প্রবল কড়াকড়ি করেছিল উত্তর কোরিয়া। নিজের নাগরিকদের পর্যন্ত দেশে ঢুকতে দিচ্ছিল না। করোনাপরবর্তী সময়ে প্রথম দেশটির বিজয় দিবসের অনুষ্ঠানে বিদেশি প্রতিনিধিরা যোগ দেবেন। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা পৌঁছে গেছেন। চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য লি হংঝংয়ের নেতৃত্বে প্রতিনিধিদলও পৌঁছেছে উত্তর কোরিয়ায়।

মঙ্গলবার শোইগুকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান উত্তর কোরিয়ার সামরিক কর্তারা। শোইগু বলেছেন, তার এই সফরের ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও ভালো হবে। খবর ডয়চে ভেলের।

রাশিয়া ও চীনের প্রতিনিধিরা প্যারেডে থাকবেন। উত্তর কোরিয়াও এবার বিশাল প্যারেডের আয়োজন করছে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। সরকারি সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, বিজয় দিবসের প্যারেড ঐতিহাসিক হবে।

উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন তলানিতে। যুক্তরাষ্ট্র তাদের অন্যতম মিত্রদেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমানে সামরিক মহড়া করছে। তারা দক্ষিণ কোরিয়ায় পরমাণু অস্ত্র ছুড়তে পারে এমন যুদ্ধজাহাজও পাঠিয়েছে।

আর তার পালটা হিসেবে উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে। গত সপ্তাহে তারা তিনবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। ২০২২ থেকে তারা একশর বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে দক্ষিণ কোরিয়া রাশিয়ার পক্ষে আছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের কারণেই এই যুদ্ধ হচ্ছে।

রাশিয়া ও চীন মিলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির চেষ্টাও রুখে দিয়েছে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.