কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে পাঁচ রোহিঙ্গা নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৬টার দিকে ক্যাম্প-৮ ওয়েস্টে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ক্যাম্প-৮ ডাব্লিউ এর এইচ-৪৯ ব্লকের আনোয়ার হোসেন (২৪), এ-২১ ব্লকের মোহাম্মদ হামীম (১৬), ক্যাম্প-১০ এর এইচ-৪২ ব্লকের নজিবুল্লাহ, ক্যাম্প-৩ এর বি-১৭ ব্লকের নুর আমিন ও অপরজনের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

