আমরা বিএনপির দেখাদেখি সমাবেশ করছি না : নিখিল

‘

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
print sharing button

আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, ২৮ জুলাই বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে শান্তি সমাবেশের অনুমতি পেয়েছি। বিএনপি একটি দেশ ধ্বংসকারী দল। মুক্তিযুদ্ধের চেতনার দল কখনো বিএনপির দেখাদেখি কর্মসূচি দেয় না। আমরা বিএনপির দেখাদেখি সমাবেশ করছি না।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নিখিল বলেন, আগামীকাল শুক্রবার সারা বাংলাদেশ থেকে শুধু আওয়ামী লীগের নেতাকর্মী না, সাধারণ জনগণ এই সমাবেশে উপস্থিত হবে। আগামীকাল কত লোক হবে তার হিসাব মেলাতে পারবেন না, লোকে লোকারণ্য হবে। জনতার ঢল নামবে ঢাকাতে।

সাম্প্রতিক সময়ে বিএনপি-জামায়াতের হামলায় ১০ জন প্রাণ দিয়েছে জানিয়ে নিখিল বলেন, সারা বাংলাদেশ থেকে শুধু আওয়ামী লীগের নয় বরং শান্তির পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষও সমাবেশে আসবে।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসাইন প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.