আওয়ামী লীগের শান্তি সমাবেশের মঞ্চ প্রস্তুত, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

আর মাত্র কয়েক ঘণ্টা পর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের শান্তি সমাবেশ শুরু হবে। বিকাল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সমাবেশের মঞ্চ প্রস্তুত করা হয়েছে। গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এবং গুলিস্তানের হল মার্কেট মোড় পর্যন্ত সমাবেশের জন্য রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। মসজিদসংলগ্ন রাস্তার অংশ বন্ধ থাকলেও রাস্তার আরেক পাশ দিয়ে যান চলাচল করছে। এদিকে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড এবং দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসা শুরু করেছেন। মঞ্চের সামনে জড়ো হচ্ছেন তারা। মঞ্চের কাছেই বহুসংখ্যক পুলিশের উপস্থিতি রয়েছে। এছাড়া আওয়ামী লীগের সমাবেশের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাঁজোয়া যানের উপস্থিতি রয়েছে।

ওদিকে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম, অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.