অত্যাচার আর সহ্য করব না, জবাব দেব: মির্জা আব্বাস

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ে রাজধানীতে টানা দ্বিতীয় দিনের মতো পদযাত্রা শুরু করেছে বিএনপি। আজ বুধবার আব্দুল্লাহপুরের পলওয়েল মার্কেটের সামনে থেকে পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘গত ১৫ বছর আপনাদের অত্যাচার নির্যাতন সহ্য করেছে বিএনপি। আর সহ্য করব না। দেশের জনগণ ও বিএনপি নেতাকর্মীরা জেল খাটতে শিখেছে, মৃত্যুবরণ করতে শিখেছে। মিছিল করতে শিখেছে, রৌদ্রের তাপ সহ্য করতে শিখেছে। আপনাদের অত্যাচার আর সহ্য করব না। এখন থেকে অত্যাচারের জবাব দেব। সব বাধা অতিক্রম করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে বিএনপি।’

মির্জা আব্বাস বলেন, ‘গতকাল লক্ষ্মীপুরে আমাদের লোক মেরেছেন। আপনারা শান্তি মিছিলের নামে অশান্তি তৈরি করছেন। বিএনপির মিছিল মিটিংয়ে কোনো রকম ঝামেলা হয় না। আমাদের পদযাত্রা শান্তিপূর্ণ।’

আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা ঝামেলা তৈরি করতে চান কেন? আমরা যদি মিছিল মিটিং করি, আপনারা করেন। আমাদের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে দিন।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.