সিলেট ও রাজশাহী সিটি নির্বাচনে অংশ নেবে না হাতপাখা

বরিশালে হাতপাখার মেয়র প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে সিলিট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশর আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। একইসঙ্গে তিনি বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন।

সোমবার (১২ জুন) সন্ধ্যায় বরিশাল নগরীর চাঁদমারি এলাকায় প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মুফতি সৈয়দ রেজাউল করিম।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.