মেমোরিয়াল ডে পালন উপলক্ষে যুক্তরাষ্ট্রে বিভিন্ন শোভাযাত্রায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৬ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের হয়ে বিভিন্ন যুদ্ধে প্রাণ দেওয়া সাহসী সেনাদের স্মরণে প্রতিবছর মে মাসের শেষ সোমবার বর্ণাঢ্য আয়োজনে পালিত হয় মেমোরিয়াল ডে। এর ধারাবাহিকতায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্থানীয় সময় ২৯ মে ১৫৫তম মেমোরিয়াল ডে পালন করে দেশটির সর্বস্তরের মানুষ।
দেশটির অন্তত আটটি অঙ্গরাজ্যের সমুদ্র সৈকত, বিদ্যালয় এবং মোটরসাইকেল শোভাযাত্রায় গুলি, বন্দুক হামলা ও সহিংসতার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কিশোর-কিশোরীসহ রয়েছেন ৬০ বছর বয়সীরাও।
ছুটির দিনটি শেষ হয় গুলির মধ্যে দিয়ে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ফ্লোরিডার হলিউড বিচ এলাকায় গুলিতে নয়জন আহত হন। সেই সময় মিয়ামির উত্তরে আটলান্টিক উপকূলে সৈকতে ছুটি উপভোগ করছিলেন।

