বিক্ষোভে অগ্নিগর্ভ পাকিস্তান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তার ঘিরে উত্তাল পাকিস্তান। পুরো দেশজুড়ে পিটিআই সমর্থকরা প্রতিবাদে নেমেছে। এতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সেই সঙ্গে গ্রেপ্তার হয়েছে শত শত বিক্ষোভকারী।

দেশটির পুলিশ জানিয়েছে, ইমরান খানের সমর্থকরা গতকাল বুধবার লাহোরে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বাসভবনে হামলা চালিয়েছে।

পুলিশ বলছে, পিটিআই-এর পাঁচ শতাধিক দুর্বৃত্ত বুধবার ভোর নাগাদ লাহোরে মডেল টাউনে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে যায়। এরপর সেখানে পার্কিং করা গাড়িতে আগুন জ্বালিয়ে দে

 

বুধবার পিটিআইকে পাঞ্জাব পুলিশের ঊর্ধতম একজন কর্মকর্তা বলেন, দুর্বৃত্তরা প্রধানমন্ত্রীর বাসভবনে পেট্রল বোমাও নিক্ষেপ করেছে। হামলার সময় শুধুমাত্র গার্ডরা উপস্থিত ছিলেন বলে জানান এ কর্মকর্তারা। দুর্বৃত্তরা সেখানে একটি পুলিশ পোস্টেও আগুন জ্বালিয়ে দেয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, এরপর পুলিশের বিশাল একটি দল সেখানে পৌঁছালে পিটিআই বিক্ষোভকারীরা পালিয়ে যায়। পাকিস্তান পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গল ও বুধবার মিলে বিক্ষোভকারীরা পাঞ্জাবে ১৪টি সরকারি স্থাপনা বা ভবন এবং পুলিশের ২১টি গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.