বিএনপি মহাসচিব মির্জা ফখরুল করোনা ভাইরাসে আক্রান্ত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সকালে কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পেয়েছেন তিনি। এনিয়ে তিনবার করোনায় আক্রান্ত হলেন মির্জা ফখরুল। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহাসচিব গতকাল দুপুর থেকে অসুস্থ বোধ করছিলেন। আজ তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি রাজধানীর  স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.