ফ্রান্সে অনুষ্ঠিত হলো পজিটিভ বাংলাদেশ শীর্ষক কনফারেন্স

 ইউরোপে সর্ববৃহৎ সংগঠন অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে “পজিটিভ বাংলাদেশ” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স প্যারিসের কেম্পানিল হোটেলের বল রুমে এক অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এটি ছিল সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গের এক মহামিলন । অনুষ্ঠানের শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে   এক মিনিট  নিরবতা পালন করা হয়।
আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সংগঠনের সকল স্তরের নেতৃবন্দ। সাংবাদিকতার স্বাধীনতা, রেমিটেন্স যোদ্ধাদের ইতিবৃত্ত, পজিটিভ বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভুমিকা নিয়ে তিন ঘন্টা ব্যাপী ইউরোপ মধ্যপ্রাচ্য কানাডা ও আফ্রিকা মহাদেশে থেকে ১৭টি দেশের আমন্ত্রিত অথিতিরা গুরত্বপূর্ণ আলোচনা করেন। আলোচনায় উঠে আসে প্রবাসী সাংবাদিকরা সাংবাদিকতা করতে গিয়ে কত ধরনের সমস্যার সম্মুখীন হয়,তাদের কাছে সাংবাদিকতা কত চ্যালেঞ্জ, সকল প্রতিকূলতার মধ্যেও প্রবাসী সাংবাদিকরা, প্রবাসে থাকা প্রায় দুই কোটির উপরে বাংলাদেশীদের , সুখ দুঃখের কথা , সফলতার কথা সামাজিক অর্থনৈতিক সকল বিষয়ে এই সাংবাদিকরা সারা বিশ্বের দরবারে নিজের কলম এবং ক্যামেরার মাধ্যমে তুলে ধরেন , খুব কম সংখ্যক টেলিভিশন চ্যানেল সাংবাদিকদের পরিশ্রমের মূল্য প্রদান করেন ,আর বেশিরভাগ সাংবাদিকরা শখের বসে সাংবাদিকতা পেশাকে ভালোবেসে অবিরাম চলছে দেশ থেকে দেশান্তর সংবাদের খোঁজে, দেশ-বিদেশে ।
একজন সাংবাদিক যখন সংবাদ কালেকশন করেন এটাই কিন্তু শেষ নয় এই সংবাদটিকে এডিটিং করে একেবারে সাজিয়ে গুছিয়ে স্ক্রিপ্ট লিখে টেলিভিশনকে , পত্রিকা কে পাঠাতে হয় এতে কত সময় লাগে দূর থেকে কয়জনে জানে ? তার পরেও দিন দিন সাংবাদিকদের সংখ্যা বাড়ছে । বাংলাদেশে যেমন সাংবাদিকদের মধ্যে নানান রকম ভেদাভেদ আছে ,মনোমালিন্য আছে ,শত্রু বন্ধু আছে ,ঠিক প্রবাসেও একই রকম সাংবাদিক সংগঠন করতে গিয়ে ,সাংবাদিকতা করতে গিয়ে সম্পর্কের মধ্যে নানান রকম শত্রুতা মনমালিন্য এসে যায় ,তারপরেও এগিয়ে চলছে প্রবাসে থাকা এই সাংবাদিকরা । অথচ এই প্রবাসী সাংবাদিকরা বাংলাদেশে সাংবাদিকদের কাছে তথা বাংলাদেশে জাতীয় প্রেসক্লাবে কতটুকু মর্যাদা পান ? সেটাও উঠে আসে এই বক্তব্যের মাধ্যমে । সংগঠনের সভাপতি ফয়সাল আহাম্মেদ দ্বীপের পরিচালনায় প্রধান উপদেষ্টা শরীফ আল মমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিসিএটিএফ এর সভাপতি ফখরুল আকম সেলিম, বিশেষ অতিথি ছিলেন, শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন, পর্তুগালের লিসবনের সাবেক কাউন্সিলর রানা তাসলিম উদ্দিন, মির্জা গ্রপের প্রেসিডেন্ট মির্জা মাজহারুল, বাফ এর সভাপতি সালেহ আহমদ চৌধুরী, কুমিল্লা সমিতির উপদেষ্টা  মোহাম্মাদ আলী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি আশরাফ ইসলাম, ক্রাব এর সাধারন সম্পাদক মামুনুর রশীদ , ইটালি থেকে আগত ব্যবসায়ী দম্পতি ডেজি আফরোজ , আতিকুর রহমান রাসেলসহ আরো অনেকে।
এসময় বক্তারা সাংবাদিকদের ভূয়সী  প্রশংসা করে বলেন, এই সংগঠনের প্রত্যেকটি সদস্য বস্তুনিষ্ট সাংবাদিকতায় নির্ভিক সৈনিক হিসাবে ইউরোপে বাংলা গণমাধ্যমের অতন্দ্র প্রহরী। বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদান এবং সামাজিক সেবামূলক খাতে বিশেষ ভূমিকা রাখায় এন আরবি সি আইপি তৌফিকুজ্জমান পলাশ ও শেখ আলামিন, বিবিসি এক্সিকিউটিভ ডিরেক্টর জানা মার্টিন, সরকার গ্রুপ চেয়ারম্যান লুৎফর রহমান সরকার, বিশিষ্ট ব্যাবসায়ী, শাহাদাত হোসাইন, মোজাম্মেল আলম দিপু , প্রতিষ্ঠাতা এবং উদ্যোক্তা আবু ইমান, প্রশাষনিক কর্মকর্তা এ এম আজাদ, সংগঠন ও উদ্যোক্তা মিজানুর রহমান খানকে কমিউিনিটি এ্যওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও ৫জন গুনী ব্যাক্তিবর্গকে সম্মাননা স্বারক দেয়া হয়। এবারের অনুষ্ঠানে ২০২৩ সালে ইউরোপ সেরা সাংবাদিক স্বীকৃতি অর্জন করেছেন এমডি রিয়াজ হোসেন নিউজ ২৪ ইতালী প্রতিনিধি, ফাতেমা রহমান রুমা ডিবিসি জার্মানী প্রতিনিধি, মোহাম্মদ আসলামুজ্জামান আরটিভি ইতালী প্রতিনিধি। এর আগে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক ফারুক আহাম্মেদ মোল্লাহ , সিনিয়র সহসভাপতি মাহবুব সুয়েদ, সহ সভাপতি আঁখি সীমা কাউসার,অর্থ সম্পাদক মাহবুব হোসাইন, সদস্য গোলাম রাব্বানী রাজা।
আঁখি সীমা কাউসার , ইটালি প্রবাসী সাংবাদিক ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.