নয়াপল্টনে বিএনপির সমাবেশ দুইটায়, আসছেন নেতাকর্মীরা

 

 

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ আজ। দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে কেন্দ্র করে আগে থেকেই জড়ো হয়েছেন হাজার হাজার নেতাকর্মী। ব্যানার ফেস্টুন নিয়ে আসছেন আরো অনেকে। এদিকে  বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে নয়াপল্টন ও তার পার্শ্ববর্তী এলাকায়।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন  দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এছাড়া সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও। নয়া পল্টন ঘুরে দেখা যায়,  বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে  পিকআপ ভ্যানের ওপর  অস্থায়ী মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ দিকে। নির্ধারিত সময়ের আগে আসা নেতাকর্মীদের বসার জন্য সড়কে কার্পেট বিছানো হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.