ঘোড়ায় চড়তে গিয়ে প্রাণ হারালেন মিস ইউনিভার্স প্রতিযোগী

মাত্র ২৩ বছর বয়সেই প্রাণ হারালেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেয়া অস্ট্রেলিয়ার মডেল সিয়েনা ওয়ার। ঘোড়ায় চড়তে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম।

নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে বলেছে, ঘোড়ায় চড়া এই মডেলের একটি শখ ছিল। কয়েক সপ্তাহ আগে সিডনির উইন্ডসর পোলো গ্রাউন্ডসে শখের সূত্রেই ঘোড়ায় চড়েছিলেন তিনি। এ সময় ঘোড়া থেকে উল্টে পড়ে চাপা পড়ে মারাত্মক আহত হন সিয়েনা। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হলেও একপর্যায়ে কোমায় চলে যান তিনি। পরে লাইফসাপোর্টে রাখা হয় তাকে। কিন্তু চিকিৎসকরা আশার আলো দেখতে পাননি।

শেষ পর্যন্ত সিডনির ওয়েস্টমিড হাসপাতালের চিকিৎসকরা জানান, সিয়েনার ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই। পরে পরিবারের সদস্যরা তাই লাইফসাপোর্ট খুলে দেয়ার সিদ্ধান্ত নেন।

পরিবার সূত্রে জানানো হয়েছে, মৃত্যু হয়েছে অস্ট্রেলিয়ার মডেলের। তার এজেন্টরাও একই কথা জানিয়েছে।

২০২২ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অস্ট্রেলিয়ার মডেল সিয়েনা। শেষ পর্ব পর্যন্ত পৌঁছান তিনি। শেষ ২২ জন ফাইনালিস্টের মধ্যে স্থান করে নিয়েছিলেন সিয়েনা। যদিও তার আগে থেকেই মডেল হিসেবে জনপ্রিয় ছিলেন তিনি।

সিয়েনা শহরের মেয়ে হলেও গ্রামের জীবন তার খুব পছন্দের ছিল। সেই সঙ্গে ভালোবাসতেন ঘোড়ায় চড়তে।

প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার এ মডেলকন্যা নিজের ক্যারিয়ারের জন্য ইংল্যান্ডে চলে যেতে চেয়েছিলেন। সেখানেই মডেল এবং অভিনেত্রী হিসেবে কাজ শুরু করতে চেয়েছিলেন। তার পরিবারের অনেকেই সেখানে থাকেন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.