খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরবেন বিকেলে

চিকিৎসা শেষে আজ বিকেল তিনটার পর হাসপাতাল থেকে বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন।
গত শনিবার বিকেলে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা ভর্তি হওয়ার পরামর্শ দেন। এরপর হাসপাতালে তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করা হয়।

গতকাল বুধবার খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, বিএনপি চেয়ারপারসন এখন অনেকটাই সুস্থ। শরীরে জ্বর নেই। সব পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে চিকিৎসকরা তাকে বাসায় রেখে চিকিৎসা করার পক্ষে মতামত দেন। বাসায় নেয়ার পর সেখানেই তার প্রয়োজনীয় চিকিৎসা চলবে।
এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে সার্বক্ষণিক দেখাশোনা করেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জোবাইদা রহমান সবসময় খোঁজ রাখছেন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.