কর্মসূচি পালনের অনুমতি চাইতে গিয়ে ৪ নেতা আটক: জামায়াত

facebook sharing button
twitter sharing button
email sharing button
sharethis sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button

কর্মসূচি পালনের অনুমতি চাইতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে প্রবেশের সময় জামায়াতের চার নেতাকে আটক করার অভিযোগ পাওয়া গেছে। দলটির প্রচার বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ জানান, ‘কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ই জুন বায়তুল মোকাররমে সমাবেশ করার কথা রয়েছে জামায়াতের।

এই সমাবেশের ব্যাপারে সহযোগিতার জন্য জামায়াতের পক্ষ থেকে কয়েকজন আইনজীবী ডিএমপির সদর দপ্তরে গিয়েছিলেন। সেখান থেকে তাদের আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়া হয়েছে।’  এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন মানবজমিনকে বলেন, ‘ডিএমপির সদর দপ্তর থেকে কাউকে আটকের ঘটনা ঘটেনি।’ জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে যাদের আটক করা হয়েছে তারা হলেন, এডভোকেট সাইফুর রহমান, এডভোকেট ড. গোলাম রহমান ভূঁইয়া, এডভোকেট আব্দুল বাতেন এবং এডভোকেট জালাল উদ্দীন ভূঁইয়া।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.